https://www.prothomalony.com/

12684

north-america

উত্তর আমেরিকা

লন্ডনে স্বাধীনতা ট্রাস্টের জতজয়ন্তী পালন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫ ০১:৫৪

যুক্তরাজ্য ভিত্তিক স্বাধীনতা ট্রাস্ট রাসেল গ্রুপ প্রতিষ্ঠান কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনে তাদের বছরব্যাপী অনুষ্ঠান বুধবার (৫ মার্চ) উদযাপন করেছে। ২৫তম বার্ষিকী উদযাপন মেলাটি ছিল কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের শিক্ষার্থীদের সহযোগিতায়।
 

অনুষ্ঠানে ছিল বাংলা বোর্ড গেমস, মোহাইমেন কাউনাইন ও শোফা মিয়ার স্ট্যান্ড-আপ কমেডি, জুলি বেগমের সাথে প্রশ্নোত্তর পর্বের সাথে আলতাব আলী স্টোরির একটি চলচ্চিত্র প্রদর্শন, নতুন করে ডিজাইন করা ওয়েবসাইট, প্রকাশনা, প্রদর্শনী ও বক্সার রুকসানা বেগমের সাক্ষাৎকার।

মেলা বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুইন মেরি ইউনিভার্সিটির আর্টস ওয়ান বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে ইফতার পরিবেশন করা হয়।
 
অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাধীনতা ট্রাস্টের পরিচালক আনসার আহমেদ উল্লাহ, কিউএম সেন্টার ফর ক্রিয়েটিভ কোলাবোরেশনের আর্টস অ্যান্ড কালচার ম্যানেজার অ্যালেক্স মেহতা ব্রাউন, স্বাধীনতা ট্রাস্টের পৃষ্ঠপোষক জন ইড।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা ট্রাস্ট সম্পর্কে শ্রোতাদের অবহিত করেন। এটি একটি কমিউনিটি ভিত্তিক বাঙালি সংগঠন; যা তরুণ এবং বৃহত্তর সম্প্রদায়ের কাছে বাঙালি ইতিহাস ও ঐতিহ্য প্রচার করে। সংগঠনটি গত ২৫ বছর ধরে শিক্ষাবিদদের সাথে কাজ করে আসছে, যুক্তরাজ্যের স্কুল, কলেজ, ক্লাব ও কমিউনিটি সেন্টারে তরুণ বাঙালিদের জন্য সেমিনার, কর্মশালা, প্রদর্শনী ও শিক্ষামূলক সাহিত্য দেয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘কার্যক্রম ও অনুষ্ঠান চালিয়ে যেতে এবং স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্বে নতুন প্রকল্প ডিজাইন ও বাস্তবায়ন করতেও তারা আগ্রহী।’

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন