https://www.prothomalony.com/

12648

north-america

উত্তর আমেরিকা

ঢাবি এলামনাই এসোসিয়েশন ইউএসএর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ ০১:৫৮

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলামনাই এসোসিয়েশন ইউএসএ সম্মিলিতভাবে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। প্রবাসে বাংলা ভাষার প্রসার ও ভাষা শহীদদের স্মরণে সম্মিলিতভাবে শতাধিক সংগঠনের সমন্বয়ে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে উদযাপিত হয় মহান একুশে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া নানা কর্মসূচি শেষ হয় একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানে ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার। সভাপতিত্ব করেন সম্মিলিত একুশ উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি এমএস আলম।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ইন্সিটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, অনুপ দাশ ড্যান্স গ্রুপ (আড্ডা), রবীন্দ্র একাডেমী, নীলা ড্যান্স একাডেমী, অন্তরা সাহা ড্যান্স ট্রুপসের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশষন করে। এছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা দেশের ঘান, ভাষা গান পরিবেশন করেন। শিল্পীদেও পরিবেশনা উপস্থিত শত শত দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে।

উল্লেখ্য, একুশের প্রথম প্রহরে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে শতাধিক সংগঠনসহ শত শত প্রবাসী পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন