https://www.prothomalony.com/

12604

north-america

উত্তর আমেরিকা

সরকার ও উপদেষ্টাদের প্রশ্নবিদ্ধ করা ভুল: মোমিন মেহেদী

প্রকাশ: ০১ মার্চ ২০২৫ ০৭:০৮

নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার ও উপদেষ্টাদের প্রশ্নবিদ্ধ করা ভুল। তিনি সতর্ক করে বলেন, শিক্ষার্থীদের এই ভুলের কারণে দেশ ও বিদেশের ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার নতুন সুযোগ পাবে।

গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় নতুনধারা বাংলাদেশ আয়োজিত পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি গত ১২ বছর ধরে রাজপথে সোচ্চার রয়েছে, এবং নির্মমতার বিরুদ্ধে আন্দোলন করছে, সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে আইন-শৃঙ্খলার অবনতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রয়োজনে সারাদেশে সেনাবাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিন।

মেহেদী আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন করে ফ্যাসিস্টদের বিদায় দিলেও এখন নতুন করে আলোচনার মাধ্যমে সমাধানের পথে না গিয়ে, নব্য ফ্যাসিস্টদের জন্ম দিচ্ছে, মব ও দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে।

তিনি বলেন, এই ভুলগুলোকে শুধরে না নিয়ে নতুন দল নিয়ে ব্যস্ত থাকায়, আমজনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সুফল থেকে বঞ্চিত হচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার আল্লামা আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী এবং সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন