https://www.prothomalony.com/
12563
north-america
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩:০৪
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর মৃত্যুবাষির্কী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের গ্লোবাল জালালবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৩ শে ফেব্রুয়ারি এক ভার্চুয়াল দোয়া মাহফিল ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্ব এবং সাধারন সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলালের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্বা ডাঃ অরুপ রতন চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউকে বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন এর সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর,
সংগঠন এর কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সহ সভাপতি অলি উদ্দিন শামীম, মিঠু চৌধুরী, আব্দুল মোনিম জাহেদি ক্যারল শেখ ফারুক আহমদ, ইসহাব উদ্দিন, চীফ ট্রেজারার রফিকুল হায়দার, সহ সাধারন সম্পাদক আব্দুল ওদুদ দীপক।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মৌলানা আব্দুল কুদ্দুস।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন