https://www.prothomalony.com/

12537

north-america

উত্তর আমেরিকা

পর্তুগাল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই কেন্দ্রে জমা দেওয়া হবে

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৮:০১

পর্তুগাল বিএনপি মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত নির্বাচনের দাবিতে এক আলোচনা সভার আয়োজন করেছে। এই সভা গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পর্তুগালের রাজধানী লিসবনের চার তারকা হোটেল মুন্ডিয়ালে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার। যৌথ সঞ্চালনা করেন সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট ও যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগ। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ রাষ্ট্রের সূচনা হয়েছিল।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ মো. মহসিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন পর্তুগাল জাসাসের সদস্য সচিব কাজী মইনুর, সদস্য মাহাদী মুন্না ও রাশেদ।

সভাপতির বক্তব্যে আবু ইউসুফ তালুকদার বলেন, আমরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পর্তুগাল বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছি। খুব শিগগিরই আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব।

সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্ধারণ করতে পারবে।" তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে পর্তুগাল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ, সাইফুল হক, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ আব্দুল হাকিম মিনহাজ, এমকে নাসির, দিলোয়ার আহমদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

একই দিনে সকাল ৭টা ৩০ মিনিটে লিসবনের স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি নেতৃবৃন্দ। পরে সকাল ১০টায় বাংলাদেশ দূতাবাস লিসবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার ও সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন