https://www.prothomalony.com/
12531
north-america
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ০১:০৪
জমজম ট্রাভেলস ইউএসএ একটি খ্যাতনামা ট্রাভেল এজেন্সি; যা যুক্তরাষ্ট্রে হজ, উমরাহ, ফ্লাইট বুকিং, এবং অন্যান্য ট্রাভেল সেবা প্রদান করে। এটি বিশেষ করে মুসলিম ভ্রমণকারীদের জন্য কাজ করে থাকে, এবং তাদের জন্য বিভিন্ন সেবা যেমন হজ ও উমরাহ ভ্রমণ প্যাকেজ এবং অন্যান্য ধর্মীয় ভ্রমণ সেবা অফার করে থাকে।
জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় অবস্থিত প্রতিষ্ঠানটি সৌদি আরবের রাউফ মিনা কোম্পানির পার্টনার ও গাইড হিসেবেও কাজ করে। প্রতিষ্ঠানটি সৌদি আরবের বিশেষ ধরনের হজ্ব এবং উমরাহ প্যাকেজ নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
এই প্ল্যাটফর্মটি মূলত হজ্ব এবং উমরাহ পালনের জন্য বিভিন্ন পরিষেবা যেমন ভিসা, ট্রান্সপোর্টেশন, আবাসন, খাবার এবং অন্যান্য সহায়ক সেবাগুলি একত্রিত করে একটি প্যাকেজ হিসেবে প্রদান করে। এই প্ল্যাটফর্মটি সৌদি সরকারের উদ্যোগ, যা মুসলমানদের জন্য হজ্ব এবং উমরাহ কার্যক্রম সহজতর করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ মাহবুব মুন্না জানান, ২০২৩ সালের মার্চ মাসে জমজম ট্রাভেলস বাংলাদেশ প্লাজায় অফিশিয়ালি যাত্রা শুরু করার পর থেকে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে। গ্রাহক সেবাই আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আমাদের কাছে প্রত্যেকটি গ্রাহকই গুরুত্বপূর্ণ। হোক তিনি ভিসার গ্রাহক বা হজ বা ওমরার গ্রাহক অথবা টিকেটের গ্রাহক। আমরা সবাইকে সমান গুরুত্ব দিয়ে সেবা প্রদান করি।
তিনি জানান, জমজম ট্রাভেলসের কোন যাত্রী এয়ারপোর্ট থেকে ফিরে আসে নাই। তবে একটি মহল ষড়যন্ত্র করতে চেয়েছিল। যারা ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করেছিল তাদের ষড়যন্ত্র ভেস্তে গেছে। আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি বটে, কিন্তু কোন যাত্রীর ক্ষতি হতে দেইনি। আমাদের হেয় করার জন্য কেউ যদি দুর্নাম ছড়ায়, তাহলে আপনারা সেটা কানে নেবেন না। বরং প্রকৃত সত্য আপনারা নিজেরাই যাছাই করে দেখবেন।
ষড়যন্ত্রের বিষয়ে তিনি জানান, আমাদের ক্ষতি করার জন্য মানুষ চক্রান্তের জাল বিছিয়ে দিয়েছিল। আমাকে অফারের টিকেট কিনিয়ে আমার থেকে টাকা নিয়ে সে টিকেটগুলো বাতিল করে দিয়েছিল, কিন্তু আমি অন স্পটে গ্রাহককে হয়রানি হতে দিইনি। আমি অতিরিক্ত টাকা ব্যয় করে সে গ্রাহকদের হয়রানি থেকে মুক্ত করেছি
তাওহিদ মাহবুব মুন্না জানান, আমেরিকা একটি স্বাধীন দেশ। এ দেশের সরকার কখনো কাউকে সিন্ডিকেট তৈরি করতে বলেনি। আমেরিকায় বিজনেস এ কেউ কখনো সিন্ডিকেট করতে পারবে না। আর যদি কেউ সিন্ডিকেট করে তাহলে তার শাস্তি সে পাবে।
তিনি জানান, জমজম ট্রাভেলস সৌদি আরবের রাউফ মিনা কোম্পানির সিগনেচার পার্টনার। আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন। আমাদের সাথে তাদের চুক্তিসই হয়েছে। জ্যাকসন হার্টসের কিছু কোম্পানি পার্টনারশিপ নিতে চেয়েছে কিন্তু তারা পারেনি।
কোম্পানির সেবার বিষয়ে তিনি জানান, আমাদের কোম্পানি সবার সাথে ক্যাটালগ দিয়ে দেয়। প্রতিটা প্যাকেজের আলাদা ক্যাটালগ। সেখানে সফরের বিস্তারিত সময়সূচি থাকে। কখন কোন হোটলে থাকবে, কখন কোথায় যাবে, কারা গাইড করবে, কী কী সুবিধা পাবে, সবই থাকে।
তিনি আরও জানান, আমাদের কোম্পানি আমেরিকা থেকে হজ করতে যাওয়ার জন্য ৫ টিকেট অগ্রিম ক্রয় করে রেখেছে। ৫ হাজার বুলেট ট্রেনের টিকেট ও ক্রয় করে রেখেছে। এটা যাত্রীদের সুবিধার্থে করা হয়েছে।
নুসুক প্লাটফর্মের বিষয় তিনি জানান, নুসুকের মাধ্যমে কেউ যদি হজে যেতে চায় তাহলে আগে তাকে নুসুকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তাঁর প্রোফাইলটা ভেরিফাইড হতে হবে। প্রোফাইল ভেরিফাইড হলে সেখানে তাঁর নিজস্ব একটা ওয়ালেট থাকবে। তাঁর ওয়ালেটে তাকে টাকা জমা দিতে হবে। এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে করা যাবে।
তিনি আরও জানান, যেসব বৃদ্ধ বা বৃদ্ধা অনলাইন বুঝে না, যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে আমরা এক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন