https://www.prothomalony.com/
12493
north-america
জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমেরিকা—বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক ও সাপ্তাাহিক আজকালের জেনারেল ম্যানেজার মো. আবু বকর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিউর রহমান জাস্টিস।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়। এতে সংগঠনের সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সংগঠনের উপদেষ্টা ফরিদ আলম বলেন, আমরা অনেক আগে থেকেই নিউইয়র্কে সংগঠনের একটি নিজস্ব ভবন করার চিন্তা ভাবনা করছি। আমি আশা করব, এই কমিটির মাধ্যমে আমাদের সেই স্বপ্ন পুরণ হবে। তিনি ভবন ক্রয়ের ব্যাপারে কমিটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
উপদেষ্টা জিল্লুর রহমান বলেন, জামালপুর জেলা সমিতির সদস্যদের মধ্যে যেন কোন প্রকার ভুল বোঝাবুঝি না হয়, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপদেষ্টা আলমগীর হোসেন নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে এবং এর আদর্শ ও উদ্দেশ্য মেনে চললে এই সমিতি নিউইয়র্কে সবার দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হবে।
নতুন কমিটির সাফল্য কামনা করে উপদেষ্টা ডিউক খান বলেন, এই কমিটির প্রত্যেক সদস্যের মধ্য আছে সংগঠন চালানোর অভিজ্ঞতা ও দক্ষতা। তাদের এই শক্তি দিয়ে সংগঠন চালালে এটি গতীশীল হবে।
নবনির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিকী তাঁর বক্তব্যে সংগঠনকে আরও গতীশীল, কার্যকর ও যুক্তরাষ্ট্রের মূলস্রোতের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আবু বকর সিদ্দিকী আরও বলেন, নতুন কমিটির মাধ্যমে জামালপুর জেলা সমিতি ইউএসএ একটি শক্তিশালী ও যুগোপযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা সবার সহযোগিতা নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই।
সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিস বলেন, জামালপুর জেলার ইতিহাস—ঐতিহ্য নিউইয়র্কের মাটিতে তুলে ধরতে এই সংগঠনটি আন্তরিক ভাবে কাজ করে যাবে।
সংগঠনের অন্যান্য বক্তরা বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর জামালপুর জেলা সমিতি গঠন করবো। এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে। এই সংগঠনকে আরও ওপরে দেখতে চাই।
দুই বৎসর মেয়াদীর কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আজিজুল হক সাইদুর রহমান ও সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সহকারী সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাইম ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. মোক্তার, সাংস্কৃতিক সম্পাদক মো. আনিছ মিয়া, ক্রীড়া সম্পাদক সাকির উল্লাহ, মহিলা সম্পাদক মোছা. কনিকা, আপ্যায়ন সম্পাদক কানিজ ফাতেমা, সমাজ কল্যান ও ত্রাণ সম্পাদক মো. মিলন কবির।
সদস্য মো. হোসেন মোক্তার, শফিকুল ইসলাম সাবু, আব্দুর রশিদ, মো. আব্দুল বাছেদ, ফজলুর রহমান, আব্দুল্লহ আল মামুন, সিফাত উল্লাহ, রাকিবুল হাসান সবুজ, সিদ্দীক শেখ ও আব্দুল আল মামুন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন