https://www.prothomalony.com/
12492
north-america
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০২:২৯
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএর নতুন কমিটির অভিষেক হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনে এই অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃহত্তর খুলনার ৩ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন এক লাখ টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান। সংগঠনের ২০২৫-২০২৬ সালের জন্য নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অভিষিক্তরা হলেন- সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফারুকুল ইসলাম, সহ-সভাপতি শেখ হাসান আলী, ইসমত জাহান পলি ও শেখ আল আমিন, সাধারণ সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সবুর।

সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ঈদ ই আমিন, প্রচার ও গণসংযোগ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহীনুর হোসেন, কার্যকরী সদস্য বিলকিস ফাতিমা লাভলী, জাভেদ ইকবাল, শামসুদ্দিন নান্টু, আরিফ শাহরিয়ার এবং উজ্জ্বল হোসেন।
সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি শেখ ফারুকুল ইসলামের পরিচালানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সিনিয়ার সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সারাহ হোম কেয়ারের ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখের আয়োজক সংগঠনের উপদেষ্টা নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা সৈয়দ এনায়েত আলী, সাবেক সভাপতি মুরারী মোহন দাস, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নওশাদ আক্তার, সহ-সভাপতি শেখ হাসান আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, গ্রেটার খুলনা সোসাইটিকে সাথে নিয়েই তারা সোসাইটির অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান এবছর থেকে বৃহত্তর খুলনার ৩জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন এক লাখ টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণা দেন।
বক্তারা নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন