https://www.prothomalony.com/

12491

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ০০:৫০

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ব্রঙ্কসে অবস্থিত নিরব রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া।

সভায় সংগঠনের বিগত দুই বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাবের কপি উপস্থিত সকল সদস্যদের কাছে বিতরণ করা হয়। সভায় জানানো হয়, বর্তমান কমিটি গত দুই বছরে সংগঠনের জন্য মোট ৫০ হাজার ৫৮১ মার্কিন ডলার সংগ্রহ করেছে, যা বিভিন্ন অনুষ্ঠান ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়েছে। বিশেষ করে ২০২৪ সালে বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদানে সংগঠনটি মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে। 

সাধারণ সভায় উপস্থিত উপদেষ্টা আবু কায়ছার চিশতি ও হাসান আলী বর্তমান কমিটির সাফল্যে সন্তুষ্ট হয়ে কমিটির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধির প্রস্তাব করেন। তবে প্রচার সম্পাদক মছনুর রহমান গঠনতন্ত্রের কথা উল্লেখ করে দুইবারের বেশি কোনো কমিটি বহাল থাকা যাবে না বলে স্মরণ করিয়ে দেন। পরে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত চলবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুর রব মিয়া, উপদেষ্টা হাসান আলী, উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবু কায়সার চিসতি, সহ-সভাপতি প্রফেসর আমিনুল হক চুন্নু, কোষাধ্যক্ষ মো. বশির মিয়া, প্রচার সম্পাদক মসনুর রহমান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ এস চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাহিত্যিক সম্পাদক রুবেজ সিদ্দিক, কার্যনির্বাহী সদস্য আবেদ হোসেন মোল্লা ও মো.  মাসুদ বেগ, সাধারণ সদস্য মোহাম্মদ বখতিয়ার খোকন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন