https://www.prothomalony.com/
12490
north-america
আগামী ২২ ফেব্রুয়ারি মহান একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ইনক, মেরিল্যান্ড। রোসকো আর নিক্স এলিমেন্টারি স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এবারের অনুষ্ঠানমালায় থাকছে, অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, একুশের গান, নৃত্য, আবৃত্তি ও শিশু-কিশোরদের জন্য অংকন।
একুশে উদযাপন কমিটির আহবায়ক নিয়তি নির্মলা রেগো জানান, এই প্রথম একুশে অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছে বই উৎসব। বই উৎসবে সার্বিক সহযোগিতায় থাকছে সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম, মেট্রো ওয়াশিংটন। ফোরামের তত্ত্বাবধানে বইয়ের স্টলে থাকবে বাংলা বই।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ও সহ সাংস্কৃতিক সম্পাদক লিমা কোরাইয়া ও মুক্তা মেবেল রোজারিও জানায়, অনুষ্ঠানের শুরুতে থাকবে শহীদ মিনারে পুস্প অর্পণ, বাংলাদেশের পতাকা হাতে শিশুদের শোভাযাত্রা, মঞ্জুরি নৃত্যালয় ও সৃষ্টি নৃত্যাঙ্গনের পরিবেশনা, আবৃত্তি ও একুশের গান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন