https://www.prothomalony.com/
12461
north-america
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১:০২
৭২ সালের সংবিধান সুরক্ষায় জাতীয় ঐক্য জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্য জাসদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ১৫ হেসল স্টিটের হল রুমে এ সভার আয়োজন করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন জাসদের আহ্বায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী তানিয়া আমীর। বিশেষ আলোচক ছিলেন মানবাধিকার সংগঠক আন্তর্জাতিক ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের প্রতিষ্ঠাতা রায়হান রশীদ।
সভার শুরুতে সম্মিলিত জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ , স্বাধীনতা পূর্ব ও পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনের শহীদের শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব পাঠ করেন যুক্তরাজ্য জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর। সভায় শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
(2).jpg)
সভায় তানিয়া আমীর ‘৭২ সালের সংবিধান সুরক্ষায় জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনায় বলেন ‘১৯৭১ সালের ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকেই স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় এবং ১৯৭১ সালের ২৬ মার্চ ৭১ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। ২৫ মার্চ রাতে পশ্চিম পাকিস্তানের মিলিটারি নিরস্ত্র পূর্ব বাংলার বাঙালিদের হত্যার করে ও পূর্ব বাংলার বাঙালিদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়। ৭০ সালের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা অস্থায়ী সরকার গঠন করেন ও মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। ৯ মাসের মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। ৩০ লক্ষ শহীদের রক্তের ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনপ্রতিনিধিরাই ৭২’-এর সংবিধান লিখেন। ৭২’-এর সংবিধানের চার মূলনীতি বাঙালিদের আন্দোলন সংগ্রামের প্রতিফলন। ৪৭ সালে ধর্মভিত্তিক পাকিস্তান ভূখন্ড আলাদা হয়। কিন্তু, ভৌগোলিক অবস্থান ভাষা, সংস্কৃতি, আর্থসামাজিক ও রাজনৈতিক বৈষম্যের কারণে দীর্ঘ্য ২৩ বছরে আন্দোলন সংগ্রামের অর্জন একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাঙালিদের জাতীয় রাষ্ট্র। তাই, ৭২’-এর সংবিধান সুরক্ষায় মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থীদের প্রতিরোধ করতে হবে।’
রায়হান রশীদ বলেন, ‘বাংলাদেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের সার্বজনীন চেতনার ধারণ কারী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠকদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি মুজিবুল হক মনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মানবাধিকার সংগঠক আনসার আহমদ উল্লাহ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খান শামীম, নারী নেত্রী নাজনিন সুলতানা শিখা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ও সংবাদকর্মী আব্দুল কাদির চৌধুরী মুরাদ।
বক্তারা জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ সব রাজবন্ধীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। ‘ডেভিল হান্টের’ নামে হরেদরে মামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ডেভিল হান্ট বন্ধ করার অহ্বান জানান। ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙ্গচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগকারীদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানান।
জাসদের পক্ষ থেকে যুক্তরাজ্য ও ইউরোপে একাডেমিক, অনলাইন যুদ্ধা, সাংস্কৃতিক, সামাজিক আন্দোলনের ক্যাম্পেইন গ্রুপ, রাজনৈতিক দল ও ব্যক্তিত্বকে ঐক্যবদ্ধ প্লাটফর্মে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন হৃদয়ে ৭১’-এর কর্ণধার বীর মুক্তিযুদ্ধা দেওয়ান গৌছ সুলতান, বীর মুক্তিযুদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযুদ্ধা ফয়জুর রহমান খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, লন্ডনের নিউহাম কাউন্সিলে সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খছরুজ্জামান খছরু, সাবেক ছাত্রনেতা আ ক ম চুন্ন, সাংবাদিক বাতিরুল হক সরদার, জাসদ নেতা প্রদীপ রাউৎ ও নেতা মসিউর রহমান সুহেল, সমাজকল্যাণ সংগঠক মোহাম্মদ বাছিত, সাবেক ছাত্র নেতা নওশাদ নূর, কবি ছালমা বেগম।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন