https://www.prothomalony.com/

12439

north-america

উত্তর আমেরিকা

ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইউক্রেন যুদ্ধ ও সহযোগিতার প্রতিশ্রুতি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ০৬:৩০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন, যেখানে ইউক্রেন যুদ্ধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, 'আমরা উভয়েই আমাদের জাতির মহান ইতিহাস নিয়ে আলোচনা করেছি।'
তিনি আরও জানান, দুই নেতা একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন, যার মধ্যে একে অপরের দেশ সফরের পরিকল্পনাও রয়েছে।
ট্রাম্প বলেন, 'আমরা আমাদের নিজ নিজ দলের মধ্যে অবিলম্বে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রথম ধাপে আমি এখনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে এই কথোপকথনের বিষয়ে জানাব।'
 
এই ঘোষণার পরপরই, ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে ইউক্রেনের সমর্থকদের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইউরোপীয় প্রতিরক্ষা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করেন।
হেগসেথ বলেন, 'যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় নিরাপত্তার ওপর প্রধানভাবে মনোযোগী থাকবে না। ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা, বিশেষ করে ইউক্রেনকে সহায়তার বিষয়ে আরও বেশি দায়িত্ব নিতে হবে।' 
তিনি আরও জানান, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনা এবং ২০১৪-পূর্ববর্তী সীমানা পুনরুদ্ধার করা অবাস্তব।' 
'যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদ একটি সমঝোতামূলক চুক্তির বাস্তবসম্মত ফল হতে পারে,' বলেন হেগসেথ।এই বৈঠকে ইউক্রেনের প্রতি ন্যাটো সদস্য দেশগুলোর ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
 
ট্রাম্প ও পুতিনের আলোচনার ফলে ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের নতুন কোনো সম্ভাবনা তৈরি হয় কি না, তা পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
 
তবে এটি একটি চলমান খবর, যা সময়ের সঙ্গে সঙ্গে হালনাগাদ করা হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন