https://www.prothomalony.com/
12354
north-america
যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবন লোন পরিশোধে আলাদা কর্পোরেশন ও কমিটি গঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে সভাপতি মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদের নেতৃত্বাধীন অংশের আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
যুক্তরাষ্ট্রে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবন ক্রয়কে কেন্দ্র করেই মূলত দুইভাগে বিভক্ত হয়ে পড়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন। যে ভবনকে কেন্দ্র করে বিভক্তি এবং মামলা মোকদ্দমা, সেই ভবন এখনো ঋণমুক্ত করা সম্ভব হয়নি বলেই ভবনের লোন পরিশোধে জালালাবাদ ফান্ড ইনক নামে আলাদা করপোরেশন গঠন ও তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন সভাপতি মইনুল ইসলাম।
এই কমিটির সদস্যরা হলেন- মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী এবং আব্দুল চৌধুরী ওমেল।
তারা বলেন, এই ভবনের বিপরীতে ২০০ শেয়ার বিক্রি করা হবে। যদিও কার্যকরি কমিটির পক্ষ থেকে ১০০ শেয়ার নেওয়ার কথা বলা হয়েছে। বাকি এক শত শেয়ার অন্যান্যের মধ্যে বিক্রি করা হবে। প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৫০০ ডলার। আগামী ৩ বছরের মধ্যে ১০ শতাংশ লভ্যাংশসহ এই অর্থ ফেরত দেওয়া হবে। এই শেয়ার ক্রয়ে তারা জালালাবাদবাসীর প্রতি আহ্বান জানান।
সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল গনি আসাদের পরিচালায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শতকত আলী, সংগঠনের উপদেষ্টা হাজি সৈয়দ জুবায়ের আলী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি বোরহান উদ্দিন কপিল, সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, নির্বাচন কমিশনার অধ্যাপক আমিনুল হক চুন্নু, সাবেক সভাপতি শাহীন কামালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি ফজলুর রহমান।
সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর আলোচনা করেন- রয়েছ আহমদ, খলিলুর রহমান খলিল, রিয়াজি, শাহাবুদ্দিন, হুমায়ুন আহমেদ, ইয়ামিন রশীদ, নজিবুর রহমান, গৌস খান, জাবেদ খসরু, মখন মিয়া, বদরুল মহসিন, নজরুল ইসলাম, এনায়েত হোসেন জালাল, আব্দুল আহাদ, দুরুদ মিয়া রনেল প্রমুখ।
সাধারণ সভার শুরুতে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন