https://www.prothomalony.com/
12303
north-america
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৫ ০৩:৪৯
বৃটেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য নো-ভিসা ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি এবং বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের আশঙ্কার প্রতিবাদে পূর্ব লন্ডনের রয়েল বেঙ্গলে এক প্রতিবাদ সভার আয়োজন করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। একই সঙ্গে, সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনের ফ্লাইট চালুর দাবিও জানানো হয়।

গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ রয়েল বেঙ্গলে এক সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব সমাজসেবক মো.তাজুল ইসলাম ও কো-কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেটের প্রেট্রন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।
.jpg)
বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার জোছনা ইসলাম, কবি মুজিবুল হক মনি, কাউন্সিলার সাম ইসলাম , ক্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব ও সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী বক্তব্য রাখেন।

সভায় বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে আর ও বক্তব্য রাখেন সীপার করিম, আব্দুল মালিক, মুজিবুর রহমান, খান জামাল নুরুল ইসলাম ,আব্দুর রহিম রন্জু ,সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রফি,দেলওয়ার হোসেন দুলু, মিসেস হেলেন ইসলাম, মিসবাহ আহমেদ, ইভা আহমেদ, শেখ নুরুল ইসলাম, মাহমুদুল হাসান এমদাদ, তৌরিছ মিয়া, কামরুল আই রাসেল, আনোয়ার খান, বদর উদ্দিন চৌধুরী বাবর, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, রাকিব রুহেল, আহমেদ সাদিক, আব্দুল মুকিত, আব্দুল বাছির, বদরুল হক মনসুর, ইকবাল আহমেদ, আলাউদ্দিন, মুক্তার আলী, কামরুল হোসেন, আবুল কালাম আজাদ, সাফি খান, আব্দুল আহাদ, সাব্বির আহমেদ, তাজরুল ইসলাম তাজ, ইসলাম উদ্দিন, ফারুক আহমেদ, দারা মিয়া, টিপু আহমেদ, সারুক মিয়া, পারভেজ আহমেদ, খালিস মিয়া,ও আজাফ আলী, সহ বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ ।
গ্রেটার সিলেটের প্রেট্রন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরসহ সকল বক্তারা বলেন, বৃটিশ বাংলাদেশিদের পাসপোর্টের জন্য নো ভিসা ফি ৪৬ পাউন্ড থেকে ৭০ পাউন্ডে এক দিনের নোটিশে বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে তা হ্রাস বা বাতিল করতে হবে। দীর্ঘ ২২ বছরেও ওসমানী বিমান বন্দর কেন পূর্ণাঙ্গ বিমান বন্দর হয়নি এবং কেন কাতার ,আমিরাত সহ অন্যান্য এয়ার লাইন উঠানামা করেনা তা প্রবাসীরা জানতে চায়।

বক্তারা বাংলাদেশ বিমানের ভাড়া বৃদ্ধির সমালোচনা করেন এবং ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট অব্যাহত রাখার বিষয়ে সরকারের স্পষ্ট ঘোষণা দাবি করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি না মানলে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করা এবং বিমান বয়কটের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবসংগঠক এস কে সালাম ও বাংলা পোস্টের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক আলহাজ্ব এ এস মোহাম্মদ চৌধুরী সিংকাপনী, ও মৌলভীবাজার কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার্স ট্রাস্টি সমাজকর্মী মোহাম্মদ কামাল মনসুরের মৃত্যুতে শোক ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন