https://www.prothomalony.com/

12297

north-america

উত্তর আমেরিকা

আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতির সহায়তা পেলো ব্রাহ্মণবাড়িয়ার নারীরা

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৫ ০২:৫৩

আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতির (আভা) উদ্যেগে দরিদ্রতা বিমোচনে ও দারিদ্র নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত ৩০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি বড়বাড়িতে অনুদানের অর্থ বিতরণ করেন মানবহৈতেষী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বি মেহের চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়শনের সভাপতি আল আমীন শাহীন, কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল, বীর মুক্তিযোদ্ধা শাহ আলী শিকদার, আফসানা সুলতানা, ফাতেমা কবির, ডলি হাসান, নার্গিস আক্তার, দিতি আক্তার প্রমূখ।

বি মেহের চৌধুরী জানান, প্রবাসে থাকলেও দেশের মানুষের জন্য মন পড়ে থাকে। মাতৃভূমি এবং দেশের আপনজনের টানে ছুঁটে আসি। এটা মনের একটা প্রশান্তি দেয়। আভার উদ্যেগে ২০১০ সাল থেকে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে। যতদিন বেঁচে থাকবো এ সেবা চালিয়ে যাব।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন