https://www.prothomalony.com/

12237

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে আবুল কালাম ভূঁইয়া

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৫ ০১:৫৭

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ ও আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া।

সোমবার (১৩ জানুয়ারি) জরুরি প্রয়োজনে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাংলাদেশে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিউইয়র্কে ফিরে আসার আগ পর্যন্ত আবুল কালাম ভূঁইয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

এদিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আবুল কালাম ভূঁইয়া এই দায়িত্ব সঠিকভাবে পালনে সংগঠনের সকল কর্মকর্তাসহ প্রবাসীদের সহযোগিতা কামনা করছেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন