https://www.prothomalony.com/

12234

north-america

উত্তর আমেরিকা

প্রেসিডেন্টস আজীবন সম্মাননা পেলেন মো. সোলায়মান আলী

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৫ ০১:০৮

মানবসেবায় অসাধারণ অবদানের জন্য ২০২৪ সালের প্রেসিডেন্টস আজীবন সম্মাননা পেয়েছেন মো. সোলায়মান আলী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে এ স্বীকৃতি তার দীর্ঘদিনের কমিউনিটি সেবার দৃষ্টান্তমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

এ প্রসঙ্গে মো. সোলায়মান আলী বলেন, এই সম্মাননা আমার জীবনের অন্যতম বড় অর্জন। এটি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং কমিউনিটির সেবায় আজীবন নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মানবাধিকার সংগঠন হিউম্যান সাপোর্ট করপোরেশন'র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশি-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে মো. সোলায়মান আলী বাংলাদেশের প্রথম ধূমপানবিরোধী সংগঠন 'স্টুডেন্টস অ্যান্ড স্মোকিং কমিটি'র (এসএএসসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রক্তদাতা সংগঠন 'বন্ধন'র সাংগঠনিক সম্পাদক এবং শেখ হাসিনার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন 'বাংলার মুখ'র অর্থ দপ্তর সম্পাদক ছিলেন।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'নদী' ও 'দৃষ্টি' নামাক সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকাস্থ ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সহ-সভাপতি হিসেবে কাজ করেছেন।

তার এই অসামান্য অর্জন প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি পুরো দেশের জন্য গর্বের। কমিউনিটির সেবায় নিজের অবদান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন