https://www.prothomalony.com/

12213

north-america

উত্তর আমেরিকা

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৫ ২২:৫৩

তেল গ্যাস আন্দোলনসহ বিভিন্ন ন্যায়সঙ্গত দাবী দাওযা আদায়ের আন্দোলনের বলিষ্ট কন্ঠস্বর ল্যান্স নায়েক (অব.)  বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার কমান্ডারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন সাংগঠনিক কমান্ডার মুক্তিযোদ্ধা তোতা মিয়া গত বছরের ১৬ জানুয়ারি ইন্তেকাল করেন।
 
এদিকে, তোতা মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, ‘তোতা মিয়া ছিলেন আজীবন সংগ্রামী এক দেশপ্রেমিক মানুষ। জীবনভর মানুষের সুখে দু:খে কাজ করে গেছেন। সরকার তাঁর স্মৃতি রক্ষায় একটি সড়ক নামকরণের উদ্যোগ নিয়েছিলো। সেটি বাস্তুবায়ন করে উপজেলা প্রশাসন তাঁর স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাবে- এটিই সবার প্রত্যাশা।’
 
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা গোলাপনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তোতা মিয়ার সহকর্মী, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী। প্রধান অতিথি ছিলেন দৈনিক জৈন্তা বার্তার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম। সাংবাদিক ছানু মিয়ার উপস্থাপনায় এতে বক্তব্য দেন সমাজসেবী আব্দুর রউফ, আলাউদ্দিন, লাল মিয়া, জামাল উদ্দিন, হাফিজ উদ্দিন, বশির উদ্দিন, জুনেদ আহমদ, আবুল ফয়েজ, বুরহান উদ্দিন, আমির উদ্দিন, মুসলিম মিয়া।

অনুষ্ঠানে তোতা মিয়াসহ মুর্দেগানদের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন পরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।

উল্লেখ্য, গত বছরের ১৬ জানুয়ারি দুপুর ১২টা ৪৫মিনিটে সিলেট শহরের টিলাগড় বাসায় তোতা মিয়া মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তোতা মিয়া উপজেলার এক নম্বর বাঘা ইউনিয়নের বাঘা পরগণা বাজার উত্তরগাঁও বড়বাড়ি গ্রামের হাজি নছির উদ্দিনের পুত্র। মুক্তিযুদ্ধকালীন ৪ ও ৫ নম্বর সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ করেন দুঃসাহসিক এ বীর যোদ্ধা। তিনি অনেক সম্মুখ যুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধ শেষে বাড়ীতে এসে গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধাদের পুনরায় সুসংগঠিত করেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার হিসেবে ১৯৮৬-২০০১ পর্যন্ত ১৫ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তী তিনি সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সাংগঠনিক কমান্ডার হিসেবে ২০১৭-0২০১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে গঠিত গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির তিনি অন্যতম সদস্য ছিলেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন