https://www.prothomalony.com/

12175

north-america

উত্তর আমেরিকা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন সুইজারল্যান্ড আওয়ামী লীগের

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৫ ১৩:৫৪

যথাযথ মর্যাদায় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।

সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় জেনেভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও একাত্তরের পরাজিত শক্তির বর্তমান ষড়যন্ত্রের উপর বক্তব্যদেন সিনিয়র নেতা মো. মহসিন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মো. আকবর আলী, সাংগঠনিক সম্পাদক গৌরী চরণ সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল জুনায়েদ, সমীরণ বড়ুয়া, ফুয়াদ হাসান, তপু বড়ুয়া, তারেক আল মাহমুদ।
 
অনুষ্ঠান কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র নেতা শেখ দুলু ও ত্রিপিটক পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, একাত্তরের ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ সম্ভ্রমহারা মা-বোনের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং যে কোনো মূল্যে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা একাত্তরের পরাজিত শক্তি কতৃক জঙ্গি হামলার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য করাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যত দিন পর্যন্ত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফেরত আনতে না পারবেন, তত দিন পর্যন্ত প্রবাস সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। জাতির পিতা পাকিস্তান থেকে ছাড়া পান ১৯৭২ সালের ৮ জানুয়ারি। তিনি লন্ডনের হিথরো ও দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে পদার্পণ করেন। এ দিন বাঙালি জাতি বঙ্গবন্ধুকে প্রাণঢালা সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষায় ছিল। আনন্দে আত্মহারা লাখো মানুষ ঢাকা বিমান বন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকেল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন