https://www.prothomalony.com/

12161

north-america

উত্তর আমেরিকা

রমজানের পূর্বে কর্ণফুলী ট্রাভেলসের ওমরাহ হজ্বের এক্সক্লুসিভ প্যাকেজ

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৫ ০৩:১৮

পবিত্র মাহে রমজানের পূর্বে ওমরাহ হজ্বের এক্সক্লুসিভ প্যাকেজ নিয়ে আসছে উত্তর আমেরিকার স্বনামধন্য ট্রাভেল্স এজেন্সি ‘কর্ণফুলী ট্রাভেল্স’। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দশ দিনের এই ওমরা প্যাকেজের সমস্ত প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) অংশগ্রহণকারীদের নিয়ে জ্যাকসন
হাইটসের ৭৩ স্ট্রিটস্থ কর্ণফুলি ট্রাভেলসের কার্যালয়ে আয়োজিত ওয়ার্কশপ ও সেমিনারে এসব কথা জানান প্রতিষ্ঠানের কর্ণধার মুহাম্মদ সেলিম (হারুন) ও সিইও রেহেনা আক্তার (মিনু)।

সেমিনারে ওমরাহ হজ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ওমরাহ হজ্বে আগ্রহীদের ধারণা দেয়া হয়।

মুহাম্মদ সেলিম (হারুন) জানিয়েছেন, এই প্যাকেজের মধ্যে বিশেষ কিছু সার্ভিস যোগ করা হয়েছে। হাজীদের সন্তুষ্টির জন্য যে সব সার্ভিস দেয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে এয়ার লাইন্স টিকেট, ৫ তারকা হোটেল (মক্কা মোবাম্পিক এবং মদিনা মোবাম্পিক), ভিসা, ফুল ট্রান্সপোর্টেশান (জেদ্দা টু মক্কা,মক্কা টু মদিনা, মদিনা টু এয়ারপোর্ট),
প্রতিষ্ঠানের প্রতিনিধি জেদ্দা এয়ারপোর্ট থেকে হাজীদেরকে পিকআপ করেন। ওমরাহ গাইড, সাইড সিয়িং, ব্রেকফাস্ট, তায়েফ ট্যুর ও জিন পাহাড় ইত্যাদি।

এছাড়াও এই প্যাকেজে মক্কা-মদিনায় দুইটি জুম্মা এবং পবিত্র শবেবরাত যাতে পালন করতে পারেন এই বিষয়গুলিকে সামনে রেখে প্যাকেজ তৈরী করা হয়েছে। এই প্যাকেজের মূল্য ধরা হয়েছে জনপ্রতি ২,৬০০ ডলার।

তিনি আরো জানান, ওমরাহ হাজীদের জন্য সৌদি সরকার ম্যানিনজাইটিস এবং পলিমিটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করেছেন। হজ্বে যাবার পূর্বে হাজিগণ যেন তাদের প্রয়োজনীয় সকল কাগজপত্র এয়ারর্পোটে নিয়ে যান।

প্রসঙ্গত, দীর্ঘ দুই দশক ধরে ওমরাহ হজ্বের জন্য  বিখ্যাত এবং সৌদি হজ্ব মন্ত্রনালয় অনুমোদিত প্রতিষ্ঠান কর্ণফুলি ট্রাভেল্স। ওমরাহ হজ্বের জন্যে গত এক বছরে প্রায় ১৫টি হজ্ব টিম প্রেরণ করেছে প্রতিষ্ঠানটি। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন