https://www.prothomalony.com/
12060
north-america
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন বিমানবন্দরে হার্ট অ্যাটাকে ওমর ফারুক সাবের নামের এক বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন।
বুধবার ভোরে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওমর ফারুক সাবেরের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। তিনি বাটইয়া মিয়া বাড়ির নুর আহম্মদ মিয়ার ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
ওমর ফারুকের বন্ধু নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল জানান, ১৯৯৫ সালে ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। এরপর ১৯৯৮ সালে তিনি আমেরিকায় পাড়ি জমান। বোস্টন শহরে তিনি একাধিক হাসপাতালে রোগী দেখতেন। গত ১০ ডিসেম্বর তিনি দেশে আসার জন্য আমেরিকার বোস্টন বিমানবন্দরে আসেন। সেখানে তিনি আকস্মিক হার্ট অ্যাটাক করেন। এরপর থেকে তিনি গত ১৫ দিন কোমায় ছিলেন। বুধবার ওই দেশের স্থানীয় সময় ভোর ৫টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন