https://www.prothomalony.com/
11952
north-america
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৬
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস উদযাপন করেছে বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুল। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও বাংলা স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিনের পরিচালনায় আয়োজিত সভায় কমিউনিটি সংগঠক আক্তার উজ্জামান কুরেশি নিপু, আলহাজ্ব আনা মিয়া, এস এ রহমান মধু, দেওয়ান টুটুল চৌধুরী, শেখ আতিকুজ্জামান, শামীম চৌধুরী, স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত, অবিভাবক মাহমুদ হোসেইন ও সৈয়দ রুহুল রহমান বক্তব্য রাখেন।
সভায় মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজি ফয়জুর রহমান।
আলোচনা সভায় বাংলা স্কুল কমিটির সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরসহ অন্যান্য বক্তারা বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ট অর্জন মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে উঠা নব প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্বারোপ করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন