https://www.prothomalony.com/
11947
north-america
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ ০১:৪৭
কুয়েতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে কূটনীতিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখা এ সংবর্ধন দেয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হোটেল মিলেনিয়ামের আল-তাজ বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, ‘কুয়েত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য ও ঐতিহাসিকভাবে যুক্ত।’
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারী সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমাদ রাশেদ আল-শানফা।
অনুষ্ঠানে শতাধিক দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোর ও সিভিল সোসাইটির সদস্য, ডিফেন্স অ্যাটাশে, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে নতুন রুপে জানতে পেরেছেন বলে জানান বিদেশি অতিথীরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন