https://www.prothomalony.com/

11919

north-america

উত্তর আমেরিকা

প্যারিস থেকে প্রকাশিত হল ‘গ্রাফিতি অফ রেভলিউশন: বাংলাদেশ ২০২৪’

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৬:২৩

ফ্রান্সের প্যারিস থেকে কবি, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু জুবায়ের সম্পাদিত নতুন বই ‘গ্রাফিতি অফ রেভলিউশন: বাংলাদেশ ২০২৪ - দ্য স্টোরি অফ আ মাস আপরাইজিং থ্রু আর্ট’ সম্প্রতি প্রকাশিত হয়েছে।

বইটি ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তৈরি হওয়া গ্রাফিতি, ম্যুরাল ও স্ট্রিট আর্টের একটি অসাধারণ সংকলন, যা একটি জাতির বিপ্লব ও সংগ্রামের দলিল হিসেবে কাজ করবে। বইটি ১০২ পৃষ্ঠায় বিস্তৃত, যেখানে বিপ্লবী শিল্পকর্মের মাধ্যমে সাহসিকতা, আশা ও দমননীতির বিরুদ্ধে জনগণের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

বইটির প্রতিটি গ্রাফিতি ও ম্যুরাল সেই সময়ের মানুষের আবেগ, ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

এ প্রসঙ্গে আবু জুবায়ের বলেন, ‘প্রতিবাদের সময়ে গ্রাফিতি মানুষের ব্যথা, প্রতিরোধ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল। এই বইটি সেই মুহূর্তগুলো সংরক্ষণ করেছে, যা শুধু ইতিহাস নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বড় ফরম্যাটে (২১.৫৯ x ০.৬১ x ২৭.৯৪ সেমি) প্রকাশিত এই বইটি শিল্প, ইতিহাস ও আন্দোলন নিয়ে আগ্রহী যে কোন বয়সী পাঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ। এটি শুধুমাত্র একটি বই নয়, বরং একটি ঐতিহাসিক নথি, যা ভবিষ্যতে গবেষক, ইতিহাসবিদ ও শিল্পানুরাগীদের জন্য বিশেষ মূল্য বহন করবে।

‘গ্রাফিতি অফ রেভলিউশন: বাংলাদেশ ২০২৪’ এখন অনলাইনে, আমাজন ও বিভিন্ন আন্তর্জাতিক বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন