https://www.prothomalony.com/
11918
north-america
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাজিলের ব্রাজিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাসের প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় দূতাবাসের কনফারেন্স কক্ষে সন্ধ্যা সাতটায়। আলোচনার শুরুতেই মুক্তিযুদ্ধ ও জুলাই -আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পড়া হয় এবং মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র ‘আধার পেরিয়ে’ দেখানো হয়।

অনুষ্ঠানে সাদিয়া ফয়জুননেসা ৭১’-এর মুক্তিযুদ্ধ এবং ‘২৪’-এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় দূতাবাস প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।’
রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান তুলে ধরেন এবং প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রতি আহ্বান জানান।

সাদিয়া ফয়জুননেসা বলেন, ‘বৈধ পথে টাকা পাঠানো হলে অবধারিতভাবে দেশ ও জনগণের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’
তিনি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সাদিয়া ফয়জুননেসা আরো বলেন, ‘মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের কাঙ্খিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সব প্রকার সেবা দিতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে।’
অনুষ্ঠানে ব্রাজিলে বসবাসরত বাংলাদেশিরা ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষাংশে সকলের অংশগ্রহণে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এডিটেড বাই মোহাম্মদ আলী
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন