https://www.prothomalony.com/
11916
north-america
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৩
এই সপ্তাহে অ্যাডামস্ প্রশাসন সিটির পাঁচ লাখ গর্ত মেরামত করতে যাচ্ছে। দ্রুত গর্ত মেরামত করার রেকর্ড উদযাপন করবে অ্যাডামস্ প্রসাশন। আগের প্রশাসনে দেড় লাখ গর্তের অভিযোগ উঠেছিল, যেখানে গত তিন বছরে ৩১১ হটলাইনে ৯০ হাজারের কম গর্তের অভিযোগ উঠেছে। এখন দ্রুত সিটির সব গর্ত মেরামত করা হচ্ছে, নিয়মিত রাস্তা সংস্কার করায় গর্তের সংখ্যা কমেছে এবং প্রতি বছর গড়ে এক হাজার ২০০ লেন-মাইল রাস্তা নতুন করে সংস্কার করা হচ্ছে।
সোমবার (১৬ ডিসেম্বর) কমিউনিটি অপ:এড-এ নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস্ জানান, শীতকালে গর্ত বেশি দেখা যায়। তাই, ৩১১ হটলাইনে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেবেন। সেই সাথে রাস্তায় কর্মীদের কাজ করতে দেখলে গাড়ি যেন ধীরে চালানো হয়, সে পরামর্শ দেন তিনি।
অ্যাডামস্ বলেন, ‘আমাদের বৃহত্তর লক্ষ্য, একটি পরিষ্কার ও সাশ্রয়ী শহর গড়া। শহরের ৭০ শতাংশ আবর্জনা এখন থেকে ঢাকনাযুক্ত সিল করা বিনে ফেলা বাধ্যতামূলক হয়েছে, যা রাস্তার ময়লার ব্যাগের সমস্যা অনেকটাই কমাবে। আগামী ২ জানুয়ারি থেকে ১-৯ ইউনিটের আবাসিক ভবন, একক পরিবার বাড়ি, অ্যাপার্টমেন্ট, সরকারী দপ্তর, ধর্মীয় প্রতিষ্ঠান ও অলাভজনক অফিসের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে, যদি তারা লিডযুক্ত বিন ব্যবহার না করে। প্রতিদিন কয়েক মিলিয়ন পাউন্ড আবর্জনা রাস্তা থেকে ফুটপাত মুক্ত থাকবে, যা দুর্গন্ধ, লিকেজ ও ইঁদুরের উৎপাত রোধ করবে।’
তিনি বলেন, ‘নিউ ইয়র্কবাসী একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর শহর পাওয়ার যোগ্য, আর কন্টেনারাইজেশন সেই লক্ষ্য বাস্তবায়ন করছে। বড় ভবনগুলো থেকে বাকি ৩০ শতাংশ আবর্জনা নিয়ন্ত্রণে আনার কাজও চলছে, যাতে রাস্তায় কালো আবর্জনার ব্যাগের স্তুপ না থাকে।’
সিটির রাস্তাগুলোর উন্নয়নে কাজ করছে অ্যাডামস্ প্রশাসন। ফিফথ অ্যাভিনিউর (ব্রায়ান্ট পার্ক থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত বিস্তৃত) রাস্তাগুলো যেন পথচারীবান্ধব হয় এবং আশপাশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায়, এ জন্য প্রসাশন অ্যাভিনিউয়ের ২০০তম বার্ষিকী উপলক্ষে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করেছে। এই প্রকল্পে ফুটপাতের প্রস্থ দ্বিগুণ করা হবে, যাতে মানুষ কোলাহলমুক্ত ফিফথ অ্যাভিনিউ উপভোগ করতে পারে।
অ্যাডামস্ বলেন, ‘নিউ ইয়র্ক সিটিকে বিশ্বের সেরা শহর হিসেবে ধরে রাখতে হলে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়, যাতে এটি সকলের জন্য বাসযোগ্য ও সাশ্রয়ী থাকে। এই ছুটির মৌসুমে গর্তমুক্ত রাস্তা ও উন্নত শহর আমাদের নাগরিকদের জন্য একটি বড় স্বস্তি বয়ে আনবে।’
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন