https://www.prothomalony.com/
11888
north-america
বাংলাদেশ সোসাইটি অফ নিউজার্সি বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে ১৪ ডিসেম্বর শনিবার। নিউজার্সির রাটগার্টস নিউ ব্রান্সউইক স্টুডেন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেছেন প্রবাসীরা। দেশের বাইরে প্রবাসীরা গেয়েছেন বিজয়ের গান। দেশ মাতৃকার জন্য বুকে ভালোবাসা ধারণ করে একের পর এক দেশের গানে কণ্ঠ মিলাতে দেখা গেছে দর্শক স্রোতাদের। বাংলা গানের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরীর সাথে পাল্লা দিয়ে গেয়েছেন স্থানীয় শিল্পীরা।
ছবিতে সামিনা চৌধুরীর সাথে গাইছেন নিউজার্সি প্রবাসী সেরাজুল করিম জুয়েল।- প্রথম আলো
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন