https://www.prothomalony.com/
11876
north-america
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বন্ধু, বিএডিভির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার সম্মানিত সদস্য, সাউথ জার্সির বাসিন্দা নাইমুর রহমানের সহধর্মিণী ইঞ্জিনিয়ার সিলমি রহমান ১৩ ডিসেম্বর শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিলমি রহমান মৃত্যুকালে মাত্র ৪ মাস বয়সী একটি কন্যা সন্তান এবং ৫ বছর বয়সী একটি পুত্র সন্তান রেখে গেছেন। দুই সপ্তাহ আগে থেকেই তিনি নিউ জার্সির একটি স্থানীয় হাসপাতালে ব্রেন ডেথ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
১৬ ডিসেম্বর সোমবার যোহরের নামাজের পর নিউজার্সির মুসলিম আমেরিকান কমিউনিটি অ্যাসোসিয়েশন মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমাকে স্থানীয় মর্গান সেমেটারিতে সমাহিত করার কথা পারিবারিকভাবে জানানো হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন