https://www.prothomalony.com/
11869
north-america
উত্তর আমেরিকার বৃহত্তম মুসলিম চ্যারিটি সংগঠন হিউম্যান কনসার্ন ইউএসএর আয়োজনে তহবিল সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) নিউজার্সির একটি অভিজাত হোটেলে এ তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রথম আলো উত্তর আমেরিকার লেখক, সাংবাদিকসহ বাংলাদেশ কমিউনিটির গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ চমক ছিল সাড়া জাগানো তুর্কী অভিনেতা এনজিন এল্টানের অংশগ্রহণ। তুরস্কের মানবাধিকার কর্মকান্ড নিয়ে বিশ্বজুড়ে কাজ করার জন্য অভিনেতা আল্টান ইতিমধ্যে তাঁর অভিনয় জগতের বাইরেও খ্যাতি অর্জন করেছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই মানবাধিকার সংগঠন সরাসরি মধ্য প্রাচ্যসহ বিশ্বের সমস্ত বিপন্ন মানুষের পাশে দ্রুততার সাথে দাঁড়ায়।
নিউজার্সির কাউন্সিলউওম্যান শিফা উদ্দিন অনুষ্ঠান নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, উত্তর আমেরিকা থেকে হিউম্যান কনসার্ন ইউএসএ বিশ্বব্যাপী যে গুরুত্বপূর্ণ কাজ করছে, যা বেশি করে লোকজনের কাজে প্রচার করলে মানুষ আরও বেশি করে পাশে দাঁড়াবে। তিনি মানবিক এ প্রতিষ্ঠানটির পাশে থাকার জন্য বাংলাদেশি কমিউনিটিসহ সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি নিজেও সম্পৃক্ত থাকবেন বলে আশাবাদ প্রকাশ করেন।
সংগঠনের নির্বাহী পরিচালক মাসুম মাহবুব অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাইকে সম্পৃক্ত করে আগামী দিনে মানবতার পক্ষে বড় বড় কাজ করা হবে।
শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম দেশের গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত ছিলেন। অতিথিরা সংক্ষিপ্ত ভিডিও চিত্রে হিউম্যান কনসার্ন ইউএসএ'র কার্যক্রম অবলোকন করেন। অল্প সময়ের আলাপচারিতায় প্রতিষ্ঠানটি নিউজার্সিতে তাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন