https://www.prothomalony.com/

11766

north-america

উত্তর আমেরিকা

বঙ্গবন্ধু পরিষদের প্রয়াত সভাপতি এসএ মালেকের প্রতি শ্রদ্ধা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৬:৪৯

৬ ডিসেম্বর (শুক্রবার) ছিল বঙ্গবন্ধু পরিষদের প্রয়াত সভাপতি, প্রথিতযশা বুদ্ধিজীবী ও রাষ্ট্রচিন্তক, মুক্তিযুদ্ধকালে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের অধিনায়ক ও প্রবাসী সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, বিশিষ্ট কলামিস্ট ও সৎ রাজনীতিবিদ ডাক্তার এসএ মালেকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী।

এই দিনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ এবং আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেছে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক আ ব ম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা এসএ মালেকের কর্মময় জীবন এবং মানবদরদী ও নির্লোভ রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারা জীবন একজন ত্যাগী রাজনীতিবিদ হিসেবে তিনি বাংলাদেশকে একটি শোষণ-বৈষম্য-কুসংকারমুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যে সংগ্রাম ও দৃঢ়তার উদাহরণ রেখে গেছেন, আমরা সব সময় সেই আদর্শ ও পথনির্দেশ অনুযায়ী নিজেদের পরিচালিত করব, এই হোক আমাদের প্রত্যয় ও প্রত্যাশা।’

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন