https://www.prothomalony.com/
11682
north-america
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪ ০৯:৫০
যুক্তরাষ্ট্রে বিজনেস ইনফরমেশন আপডেট না করলে দিনপ্রতি গুনতে হবে জরিমানা। সম্প্রতি জারি হওয়া এক রুলে ব্যবসা প্রতিষ্ঠানের বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন আপডেট করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। রুলটিতে বলা হয়েছে, ২০২৪ সালের আগে প্রতিষ্ঠিত যেকোন ব্যবসায়, করপোরেশন, এলএলসি, পার্টনারশীপ ব্যবসার মালিকানার তথ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হালনাগাদ করতে হবে। নির্ধারিত এ সময়ের মধ্যে বিজনেসের মালিকানার তথ্য হালনাগান না করলে দিনপ্রতি গুনতে হবে ৫শত ডলার করে জরিমানা। যা সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। কর্ণফুলী ইনকাম ট্যাক্সের সিইও মোহাম্মদ হাসেম জানান,
২০২৪ সালের পর শুরু হওয়া ব্যবসা প্রতিষ্ঠান বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন আপডট করার জন্য ৯০ দিন সময় পাবে। আর নতুন শুরু হওয়া ব্যবসায় প্রতিষ্ঠান নতুন আইনে তাদের মালিকানা তথ্য জমা দিতে হবে অনধিক এক মাসের মধ্যেই। নির্ধারিত এ সময় পর তাদেরও গুনতে হবে দিনপ্রতি ৫শ ডলার জরিমানা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন