https://www.prothomalony.com/
11553
decoration
নিউইয়র্ক, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিস্কো, শিকাগো, বোস্টন, কানেক্টিকাটসহ বিশ্বব্যাপী শুভ মুক্তি পেতে যাচ্ছে মেগা স্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'দরদ'। আগামী ১৫ নভেম্বর নিউইয়র্ক, লস এঞ্জেলেসসহ বেশ কয়েকটি মেজর মার্কেটে ‘দরদ’ মুক্তি পাবে। এরপর পরবর্তী শুক্রবার ২২ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে ‘দরদ’।
১৩ নভেম্বর বুধবার জ্যাকসন হাইটসের রিভারটেল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস।
শাকিব খান অভিনীত জনপ্রিয় ছায়াছবি 'তুফান' এর আকাশচুম্বী সাফল্যের পর বায়োস্কোপ ফিল্মস যুক্তরাষ্ট্র এবং কানাডায় 'দরদ' ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। ‘দরদ’ এর নিউইয়র্কের প্রচারে ইভেন্ট পার্টনার হিসেবে থাকছেন কনসার্ট আয়োজনে খ্যাতনামা প্রতিষ্ঠান গ্যালাক্সি মিডিয়া।
বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ বলেন, ‘দরদ’ আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র। এটি বায়োস্কোপ ফিল্মস’র ৪৮ তম পরিবেশনা। তুফান-এ যেমন মেগা স্টার শাকিব খানকে দর্শক লুফে নিয়েছেন, দরদেও শাকিব খানকে দর্শক বেশ কমপ্লেক্স চরিত্রে দেখবেন । শাকিব খান অবিশংবাদিত ভাবে কেবল ঢাকার দর্শকদের ভেতরই নয়, উত্তর আমেরিকার বাংলা ছবি প্রেমিকদের মধ্যেও সুদৃঢ় আসন তৈরী করে নিয়েছেন।
গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, ‘দেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রবাসিরা এখন বিনোদন খুজছেন। তার প্রমান – গ্যালাক্সি মিডিয়া আয়োজিত আর্টসেল এবং ওয়ারফেজের কনসার্টে বিপুল দর্শক সমাগম । আমরা ‘দরদ’ এ তেমনি দর্শক আগ্রহ দেখতে পাচ্ছি । গ্যালাক্সি মিডিয়া বায়োস্কোপ ফিল্মস এর পাশেই ছিল গত তিন বছর ধরে । দরদ উত্তর আমেরিকায় নতুন মাত্রা জোগ করবে।’
এদিকে নিউইয়র্কে ‘দরদ’ এর মুক্তির অপেক্ষায় আছেন বহু শাকিব ভক্ত ও অনুরাগী। সাকিব ভক্ত ফারজানা বলেন, দরদ দেখতে মুখিয়ে আছি। আশা করছি মেগাস্টার শাকিব খানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি তুফানের মতোই দরদেও এই অভিনেতা ভক্ত অনুরাগীদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবেন।
ছবির পরিচালক অনন্য মামুন বলেন, দরদ একটি প্যান ইন্ডিয়ান এবং বিশ্বব্যাপী এক যোগে চারটি মহাদেশে একই দিনে মুক্তিপ্রাপ্ত বাংলাদের প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে । দরদ এ একটি গল্প আছে, গল্প বিন্যাস আছে। আর সাথে আছে শাকিব খান এবং সুনাল চাওহান এর অনবদ্য অভিনয় এবং কেমিস্ট্রি। ছবির গান গুলোও দর্শক মন ছুয়ে যাবে।
‘দরদ’ এর পরিচালনা ছাড়াও গল্প এবং চিত্রনাট্যও লিখেছেন অনন্য মামুন। ছবিটির চিত্রগ্রহন করেছেন ভেঙ্কাটাশ গঙ্গাধারি , এডিটে ছিলেন সোম্নাথ দে, মিউজিক দিয়েছেন আরাফাত মাহমুদ । দরদ-এ যাদের গান শোনা যাবে তার মধ্যে আছেন – বালাম, কোনাল, নাকাশ আজিজ, ইমরান মাহমুদুল ও নোবেল। ছবির প্রযোজনায় ছিলেন – এয়াকশেন কাট এন্টারটেইনমেন্ট, এসকে মুভিজ, আশোক এবং হিমাংশু ধানুকা, কামাল মাহমুদ কিব্রিয়া ও অনন্য মামুন। ‘দরদ’ ছবিটিতে মেগাস্টার শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মুম্বাই নায়িকা সুনল চাওহান ও কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।
সাজসজ্জা থেকে আরো পড়ুন