https://www.prothomalony.com/

11529

decoration

সাজসজ্জা

থিয়েটার সেভেনটি ওয়ান' এর উদ্যোগে থিয়েটার ওয়ার্কশপ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ ০৫:২২

অভিনেতা খাইরুল ইসলাম পাখির নেতৃত্বে নিউইয়র্কে আত্মপ্রকাশ করল নতুন নাট্য দল 'থিয়েটার71'। নবগঠিত এই দলের তত্ত্বাবধানে নিউইয়র্ক হতে যাচ্ছে থিয়েটার প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন দেশ বরেণ্য সব সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজনেরা, যারা অধুনা এই শহরেই বসবাস করছেন।

ডিসেম্বর মাসের ৭ ও ৮ তারিখ শনি ও রোববার, এই দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় যারা প্রশিক্ষক হিসেবে থাকছেন তারা হলেন- তৌকির আহমেদ, লুৎফুন নাহার লতা, বিপাশা হায়াত, শিরীন বকুল, বন্যা মির্জা, আহকাম উল্লাহ্, রোকেয়া রফিক বেবী, শামসুল আলম বকুল, সারোয়ার হারুন ও মিথুন আহমেদ।

এই থিয়েটার ওয়ার্কশপটি সবার জন্যই উন্মুক্ত। মঞ্চনাটকে কাজ করতে আগ্রহীরা অনতিবিলম্বে এই সুযোগটি গ্রহণ করতে পারেন। কেননা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আসন সংখ্যা সীমিত তাই আগে এলে আগে পাবেন এই ভিত্তিতেই প্রার্থীদের সুযোগ দেয়া হবে।
আগ্রহীগণ নিজেদের ইনফরমেশন সহ নিম্নোক্ত নাম্বার বা ইমেইলে টেক্সট বা ইমেইল করে যোগাযোগ করতে পারেন।

থিয়েটার ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে- ১৪৮- ৪৬ হিলসাইড এভিনিউ (দোতলা), জামাইকা, নিউইয়র্ক- ১১৪৩৫, এই ঠিকানায়। নিজেদের পরিচয় সহ আগ্রহীগন টেক্সট ও ইমেইলে যোগাযোগ করুন- 

৯২৯ ৩৬৫ ৮৬৫০, ৬৪৬ ৩০১ ৮১০১, [email protected]

ওয়ার্কশপটির সমন্বয়কারী হিসেবে থাকছেন সিনিয়র নাট্যকর্মী সুলতান বোখারী এবং ওয়ার্কশপের পরিচালক হিসেবে থাকছেন খাইরুল ইসলাম পাখি। 

'সাপ্তাহিক নবযুগ' ও 'কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইন্ক'- এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই থিয়েটার ওয়ার্কশপ।

সাজসজ্জা থেকে আরো পড়ুন