https://www.prothomalony.com/
11505
north-america
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ ০১:৫২
আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৯। ১১ নভেম্বর সোমবার শুরু হওয়া এই সম্মেলন চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
এবারের সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেয়ার পথ খুঁজে বের করা।
বৈশ্বিক জলবায়ু সমস্যার সমাধানের লক্ষ্যে প্রায় ২০০ দেশের শীর্ষ নেতারা এবারের সম্মেলনে অংশ নেবেন। যদিও, যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি শক্তিশালী দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা কপ-২৯ সম্মেলনে উপস্থিত থাকছেন না।
প্রসঙ্গত, জাতিসংঘের বার্ষিক এই জলবায়ু সম্মেলন ‘কপ’ নামে পরিচিত। এর পূর্ণ রূপ ‘কনফারেন্স অব পার্টিস’। ১৯৯২ সালে জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’ চুক্তিতে স্বাক্ষরকারী প্রায় ২০০ দেশ কপের সদস্য। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সামাল দিতে প্রতিবছর সদস্যদেশগুলোর প্রতিনিধিরা একত্র হন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন