https://www.prothomalony.com/
11502
decoration
ঢাকার শিল্পকলা একাডেমিতে 'নিত্যপুরাণ' নাটকের প্রদর্শনী বন্ধ এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশে হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ৬১জন নাট্যকর্মী।
অভিনেতা ও নির্দেশক শামসুল আলম বকুলের পাঠানো এই বিবৃতিতে, বাংলাদেশের নাট্যকর্মীদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী নাট্যকর্মীরা ‘সংহতি প্রকাশ করছেন’ বলে জানানো হয়েছে।
সেইসঙ্গে এই ঘটনায় ‘উদ্বেগ প্রকাশ করেৱ সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তিরও দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, "৮ নভেম্বরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভায় হামলা দেখে প্রতীয়মান হয় যে দেশ নাটকের ঐ সদস্যের ফেইসবুক পোস্ট একটি অজুহাত মাত্র। এটি মুক্ত শিল্পচর্চা বন্ধ করার এক গভীর ষড়যন্ত্র।"
দেশের উগ্র মৌলবাদী রাজনৈতিক দলগুলি অতীতে বহুবার নাট্যকর্মীদের উপর ‘হামলা চালিয়ে নাটক বন্ধ করার অপচেষ্টা চালিয়েছে’ অভিযোগ করে বিবৃতিতে আরও বলা হয়, "৮ নভেম্বর এইসব দুষ্কৃতকারীদের স্লোগান দেখেও প্রতীয়মান হয় যে, এ ঘটনাপ্রবাহ তারই ধারাহিকতায় ঘটানো হচ্ছে।
সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলনের পর এই সব উগ্রবাদী রাজনৈতিক দল মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তাদের বহুদিনের কাঙ্খিত উদ্দেশ্য হাসিলে লিপ্ত হয়েছে। ”
বিবৃতি দেওয়া প্রবাসী নাট্যকর্মীরা হলেন-মোহাম্মদ কবীর, আবীর আলমগীর, শামসুল আলম বকুল, তৌকির আহমেদ, রোকেয়া রফিক বেবী, আনিসুজ্জামান মানিক, মিথুন আহমেদ, সারওয়ার হারুন, সীতেশ ধর, শিরীন বকুল, খায়রুল ইসলাম পাখী, সৈয়দ জাকীর হোসেন রনি, জিয়াউল হক জিয়া, জাফর রহমান, ফরহাদ হোসেন, বদিউজ্জামান আলমগীর, জিয়া উদ্দিন শিপন, তাহমিনা মোস্তাফা, শেখ তানভীর আহমেদ, রিপন রহমান, শুক্লা রায়, এজাজ আলম, মিল্টন আহমেদ, আলমগীর চঞ্চল, মিনহাজ আহমেদ, আবু বিপ্লব, সুলতান বোখারী, বসুনিয়া, মিতালী দাস, বন্যা মীর্জা, সুলতানা খান, শফিউল আলম, আহসান উল্লাহ, আনিকা মাহিন, চন্দন চৌধুরী, মনির হাসান, সপ্না কাউসার, শামীম মামুন, জেফ হোসেন, জিয়াউল হাসান, শারমীন রেজা ইভা, শামীম মামুন লিটন, লুৎফুন নাহার লতা, মুজিব বিন হক, তমালিকা কর্মকার, লায়লা ফারজানা, প্রতিমা সুমি, তামিমা তিথি, কাউসার আহমেদ, স্বাধীন মজুমদার, মুসা রুবেল, দীপা, লিটন, মোহাম্মদ হুমায়ুন কবীর কাজল, রেশমা চৌধুরী, জহির মাহমুদ, নজরুল ইসলাম, রিপন রহমান, শরীফ হোসেন, হিরা।
সাজসজ্জা থেকে আরো পড়ুন