https://www.prothomalony.com/
11365
north-america
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ ০২:৪৩
যুক্তরাষ্ট্র আটলান্টিক সিটির ৫ নং ওয়ার্ডের কাউন্সিল ম্যান পদপ্রার্থী মোহাম্মেদ হক এর সাথে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটি নিউ জার্সির সকল নেতৃবৃন্দ । আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের সাথে অংশগ্রহণ করছেন নিউ জার্সি আটলান্টিক সিটির ৫ নং ওয়ার্ডের প্রথম বাংলাদেশী কাউন্সিল ম্যান পদপ্রার্থী মোহাম্মেদ হক ।

বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সভাপতি রানা কবির ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ জানান, মোহাম্মেদ হক দীর্ঘকাল ধরে আটলান্টিক সিটির বাসিন্দা এবং সকল ধরনের সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত একজন পরোপকারী ভালো মানুষ।

বেঙ্গল ক্লাব এর সভাপতি রানা কবির সকল শ্রেণী পেশার মানুষকে মোঃ হকের পাশে থেকে, ৫ নভেম্বরের ইলেকশনে প্রত্যেকের মহা মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে, ৫ নং ওয়ার্ডের কাউন্সিল ম্যান মোঃ হককে বিজয়ী করে তার সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির সকল ধরনের সেবা প্রদানের সুযোগ করে দেওয়ার আহবান জানান । নেতৃবৃন্দ আশা করেন ৫ নং ওয়ার্ডের ভোটাররা মহা মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি তথা সকল জাতি বর্ণের মানুষের কাছে বাঙালি জাতির গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হবেন।বাংলাদেশী কমিউনিটির বৃহত্তর স্বার্থে যে কোন মূল্যবান কর্মকান্ডে বেঙ্গল ক্লাবের নেতৃবৃন্দ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন