https://www.prothomalony.com/

11354

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ সোসাইটির নির্বাচন : সেলিম-আলী পরিষদের নিরঙ্কুশ বিজয়

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ ০৪:৫০

সেলিম- আলী পরিষদ নিরঙ্কুশ বিজয়ী বাংলাদেশ সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচনে। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আম্রবেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির ১৮ হাজার ভোটারের মধ্যে প্রায় ১০ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচন নিয়ে কমিউনিটিতে ছিল ব্যাপক আগ্রহ ও উত্তেজনা। দুটি প্যানেল সরাসরি এ নির্বাচননে অংশ নেয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রিজু মোহাম্মদ। অবশিষ্ট ১৮ পদের সবগুলোতেই সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা ৭শত থেকে দেড় হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। 
কার্যকরি কমিটির সদস্য পদে নির্বাচিত সদস্যরা হলেন: সিদ্দিক পাটোয়ারি, হারুন চেয়ারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দি, মনসুর আহমেদ ও হাসান খান।

 ২৭ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউইয়র্ক সিটির ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি কুইন্সের গুলশান ট্যারেসে নির্বাচন কমিশনের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও কমিউনিটি একটিভিস্ট শাহ নেওয়াজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ। বিজয়ী সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এক প্রতিক্রিয়ায় কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন