https://www.prothomalony.com/
11324
north-america
নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র অল্প কিছু দিন বাকি। বিপুল সংখ্যক ভোটার নির্বাচনী পণ্য পরিধান করে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন
বিশেষ করে ‘মেক আমেরিকা গ্রেট এগেনই’ ট্রাম্প টুপি বা ‘চাইল্ডলেস ক্যাট লেডি ফর হ্যারিস’ টি-শার্টটি বেশি দেখা যাচ্ছে।

কিন্তু তারা বুঝতে পারছে না যে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ট্রাম্প টুপি বা ‘চাইল্ডলেস ক্যাট লেডি ফর হ্যারিস’ টি-শার্ট সম্ভবত চীনের তৈরি।
মেড-ইন-আমেরিকা নির্বাচনী পণ্য বনাম মেড-ইন-চায়না পণ্যের মোট বিক্রয় পরিসংখ্যান যে কতো তা কোন জরিপেই খুঁজে পাওয়া যায় না । কিন্তু অ্যামাজন ও ইবে-সহ ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য চীনের তৈরি বিপুল সংখ্যক নির্বাচনী পণ্যে আমেরিকার বাজার ভরে গেছে।
শুধুমাত্র টেমুতে হাজার হাজার নির্বাচন-থিমযুক্ত আইটেম সরকারি প্রচারণার সংস্করণগুলোর দামের এক ভগ্নাংশ দামে বিক্রি হয়েছে।
এগুলোর মধ্যে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপির দাম ৪ ডলারেরও কম, যেখানে ট্রাম্পের প্রচারণা শিবিরের ওয়েবসাইটে ‘অল প্রোডাক্টস মেড ইন দ্য ইউএসএ’ লেখা টুপি ১০ গুণ বেশি দামে ৪০ ডলারে বিক্রি হয়।
একইভাবে টেমুর ‘কমলা হ্যারিস ২০২৪’ টুপি প্রতিটি ৩ ডলারের কম দামে বিক্রি হতে পারে। অন্যদিকে অফিশিয়াল কমালা হ্যারিস প্রচারণা স্টোর ওয়েবসাইট প্রতিটি ‘কমলা’ টুপি ৪৭ ডলারে বিক্রি করে। তবে কমলা হ্যারিস ক্যাম্পেইন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে শুধু যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য বিক্রির অঙ্গীকার করেছে।
টেমু যুক্তরাষ্ট্রে নির্বাচনী পণ্য বিক্রয় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে কোম্পানির মুখপাত্রের বরাতে জানা যায়, টেমুর বিক্রয় বৃদ্ধি ডি মিনিমিস নীতির ওপর নির্ভরশীল নয়। তাদের দ্রুত সম্প্রসারণ এবং বাজারের গ্রহণযোগ্যতার পেছনে প্রাথমিক কারণ হলো সরবরাহ-চেইন দক্ষতা এবং অপারেশনাল দক্ষতা যা তারা বছরের পর বছর ধরে তৈরি করেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন