https://www.prothomalony.com/

11246

north-america

উত্তর আমেরিকা

আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ ০৮:২৯

আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি গঠন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে ১ কোটি টাকার চেক হস্তান্তর, বাংলাদেশে একটি বাণিজ্য মিশন আয়োজন এবং আগামী ২৩ ডিসেম্বর ঢাকার হোটেল শেরাটনে একটি ব্যবসায়িক নেটওয়ার্কিং ডিনারসহ বিবিধ বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান গিয়াস আহমেদ, সভাপতি আসেফ বারী, সাধারণ সম্পাদক ফাহাদ 

সোলায়মানসহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মূলধারার আমেরিকান ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং পেশাজীবীদের নিয়ে গঠিত একটি ব্যবসায়ী সংগঠন। যারা বাংলাদেশে এবং বিদেশে বিনিয়োগ ও ব্যবসা উন্নয়নের সুযোগ তৈরি করে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন