https://www.prothomalony.com/

11214

north-america

উত্তর আমেরিকা

নিউইয়র্কে মা ন ব ব ন্ধ ন বাংলাদেশে হেযবুত তওহীদ সদস্যদের নি রা প ত্তা র দাবিতে

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ ০৮:৩৮

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশে হেযবুত তওহীদের উপর উগ্রবাদীদের হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার স্থানীয় সময় সকাল ১১:০০ টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে হিযবুত তওহীদ নিউইয়র্ক শাখা। বাংলাদেশে হিযবুত তওহীদের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার ও হুমকির ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, হিযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনের অবস্থান জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে। যে কারণে আন্দোলনের সদস্যরা বিভিন্ন সময়ে উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। বাংলাদেশে বর্তমানে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংগঠনের নেতাকর্মীদের উপর প্রতিনিয়ত হামলার হুমকি ও উস্কানি দিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। এসময় বাংলাদেশে হিযবুত তওহীদের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান বক্তারা। পাশাপাশি এ ব্যাপারে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রতিবাদ সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমেরিকা শাখার সভাপতি হারুন অর রশিদ , সহ-সভাপতি সারোয়ার জাহান সবুজ, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম, নারীনেত্রী নার্গিস রহমান সহ সকল নেতা কর্মী এবং সদস্যবৃন্দ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন