https://www.prothomalony.com/
11194
north-america
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ ০৮:৩০
এ আর রাহমান দক্ষিণ এশিয়ার প্রথম কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী যিনি কমলার প্রতি সরাসরি সমর্থন জানালেন।
আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের নারী প্রেসিডেন্ট হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন। কমলা হ্যারিসের সমর্থনে ৩০ মিনিটের ভিডিও রেকর্ড করেছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত শিল্পী এ আর রহমান।
১৩ অক্টোবর রোববার মার্কিন স্থানীয় সময় রাত ৮টায় এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আয়োজন প্রচারিত হবে। এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, এই আয়োজনে এ আর রাহমানের কিছু জনপ্রিয় গান। সঙ্গে কমলার নির্বাচনী ইশতেহার প্রকাশ ও তার প্রতিশ্রুতি নিয়ে বার্তা দেয়া হবে।
সংস্থাটির চেয়ারম্যান শেকার নারাসিমান বলেছেন, ‘এই সংগীত আয়োজন অনেক বড় কিছু। এটি আমাদের সম্প্রদায়কে এক করবে, এবং ভবিষ্যতে যা কিছুর ওপর প্রত্যাশা রয়েছে তা বিবেচনা করে জনগণ ভোট দেবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই আয়োজনে এ আর রাহমানের জনপ্রিয় কিছু গান থাকছে। সঙ্গে থাকছে কমলার প্রচারের পক্ষে এবং এএপিআই সম্প্রদায়ের মানুষদের প্রতি কমলার প্রতিশ্রুতি নিয়ে কিছু বার্তা।
ভারতীয়–আফ্রিকান বংশোদ্ভূত কমলা যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। এ আর রহমানের এই পদক্ষেপটির মাধ্যমে ৫ নভেম্বরের নির্বাচনের আগে হ্যারিসের গ্রহণযোগ্যতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন তিনি। জরিপগুলোতে এখন পর্যন্ত কমলাই এগিয়ে রয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন