https://www.prothomalony.com/

11075

north-america

উত্তর আমেরিকা

মাহবুবুর রহমানের নতুন দুটি বই

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫১

মাহবুবুর রহমানের নতুন দু’টি বই প্রকাশিত হয়েছে। বই দু'টির নাম ‘যুক্তরাজ্যে বিয়াল্লিশ দিন’ ও ‘জানালায় নরম রোদের ছটা’। প্রকাশক অপূর্ব শর্মা, অভ্র প্রকাশন, সিলেট। পৃষ্ঠপোষকতা করেছেন ডাঃ সফিকুন্নেসা খাতুন চৌধুরী ও আতিকুর রহমান আতিক। ১৯৮৪ সালে লেখকের ইংল্যান্ড সফর নিয়ে প্রাচীনতম সাপ্তাহিক যুগভেরীতে ধারাবাহিক যে লেখা ওই সময় প্রকাশিত হয়, তারই সংকলন ‘যুক্তরাজ্যে বিয়াল্লিশ দিন’।

নিউইয়র্কের প্রথম আলো,  ঠিকানা, বাংলা পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় মাহবুবুর রহমানের সম্প্রতি প্রকাশিত লেখাগুলো নিয়ে প্রকাশিত হয়েছে অপর গ্রন্থ ‘জানালায় নরম রোদের ছটা’। আশা করা হচ্ছে,  শিগগির বই দু'টি নিউইয়র্কে পাওয়া যাবে। উল্লেখ্য, দু'বছর আগে মাহবুবুর রহমানের প্রথম গ্রন্থ ‘ফ্রিডম ইজ নট ফ্রি’ প্রকাশিত হয়েছিল।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন