https://www.prothomalony.com/

11000

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানায় চালু হয়েছে জুয়েলারি প্রতিষ্ঠান কালাম জুয়েলার্স

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪৯


নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুগ যুগ ধরে ইন্ডিয়ান মালিকানাধী ব্যবসায়িরা স্বর্ণের বাজার নিয়ন্ত্রন করে আসলেও এই প্রথম স্বর্ণের বাজারে যুক্ত হলেন একজন বাংলাদেশী| জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে বাংলাদেশী মালিকানায় চালু হয়েছে জুয়েলারি প্রতিষ্ঠান কালাম জুয়েলার্স। প্রতিষ্ঠানটি চালু করার পর থেকে অনানুষ্ঠানিকভাবে বেচাবিক্রি চালু হলেও আনুষ্ঠানিকভাবে এখনো উদ্বোধন হয়নি প্রতিষ্ঠানটি।জ্যাকসন হাইটসের বুকে বাংলাদেশী মালিকানাধীন এ প্রতিষ্ঠান ন্যায্যমূল্যে স্বর্নের সরবরাহ করে বাঙালীদের স্বর্নের চাহিদা পূরনে সমর্থ হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশীরা। কালাম জুয়েলার্সের স্বত্বাধিকারি মো: কালাম জানান, ৩৪ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জ্যাকসন হাইটসে জুয়েলারির এ প্রতিষ্ঠান চালু করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশীদের অভিভূত সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। 
উল্লেখ্য, জ্যাকসন হাইটসের দোকান ছাড়াও  মো: কালামের মালিকানায় ঢাকার বাইতুল মোকাররম ও নিউজার্সিতে স্বর্ণের দোকান রয়েছে

নিউইয়র্ক থেকে আরো পড়ুন