https://www.prothomalony.com/
10975
new-york
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৬
নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস্ বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন এই মাহফিলের আয়োজন করে।
১৬ সেপ্টেম্বর সোমবার মাগরিবের নামাজের পর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক আল্লামা ড. শাইখ সাইফুল আজম বাবর আল আজহারী
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রুকলিনের বেলাল মসজিদের খতীব ও ইসলামিক স্কলার মুফতি ড. সৈয়দ আনসারুল করিম আজহারী
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা সূফী আব্দুল মুনতাকিম ও আলহাজ্ব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ এমদাদুল হক, আল্লামা মুফতি আব্দুর রহমান নিজামী, গাউছিয়া কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সভাপতি মুফতি হাফিজ মুহাম্মাদ ইকরাম উদ্দিন।
সংগঠনের সভাপতি গিয়াস আহমেদের পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব ও আখেরী মুনাজাত করেন বদরপুর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সাহেব ও আওলাদে রাসূল (স.) আল্লামা মুফতী ডক্টর সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী।
মাহফিলে দেশ-বিদেশের বিভিন্ন নাশিদ শিল্পী হামদ ও নাত পরিবেশন করেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন