https://www.prothomalony.com/
10960
new-york
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০১:০১
বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন (বিএসএ) এর প্রতিনিধিদল ১১ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে তার অফিসে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।বিএসএ’র প্রধান উপদেষ্টা ও কমিউনিটি অ্যক্টিভিষ্ট সৈয়দ আল আমীন রাসেলের নেতৃত্বে ঐদিন বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই বৈঠকে ইসলাম মোহাম্মদ, অবনি শরীফ, মোহাম্মদ নূমের হোসেন, ইউসূফ আলী মিয়া, সাবরিনা মাহমুদ, ফজলে রাব্বী জিএম (নিলয়), এস এম ফয়সাল, রকিবুল হাসান জিএম, সৈয়দ আবতানী, মুজাফফর আহমদ উপস্থিত ছিলেন। এসময় ড. ইউনূসের নিউইয়র্ক সফর এবং বিএসএ’র কর্মকান্ড ও কর্মসূচী নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন