https://www.prothomalony.com/
10583
new-york
নিউইয়র্ক সিটিতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অধিবাসীদের জন্য নানা রকম সুবিধা রয়েছে। সুবিধা পেতে পারেন ফেডারেল সরকারের কাছ থেকেও। তবে এসব সুবিধা কীভাবে পেতে হয় অনেকেই তা জানেন না। এবার সেইসব সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়তা দিতে শুরু হচ্ছে বেনিফিট সেন্টার। অটিজ্যম সোসাইটি হেবিলিটেশন অর্গানাইজেশন (আসো) এর উদ্যোগে এই বেনিফিট সেন্টারের যাত্রা শুরু হচ্ছে আগামী ২৪ আগস্ট, শনিবার।
ননপ্রফিট এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে একদম ন্যূনতম মূল্যে এসব সেবা গ্রহণ করতে পারবেন নিউইয়র্কবাসী। সেবাগুলোর মধ্যে রয়েছে ফুড স্ট্যাম্প বা SNAP সুবিধার আবেদন, মেডিকেইড ও মেডিকেয়ার এর আবেদন, এসএসআই/ডিসএবিলিটি সুবিধার আবেদন, ফুড ভেন্ডর সংক্রান্ত আবেদন, অটিস্টিক শিশুদের জন্য ওপিডব্লিউডিডি’র আবেদন। ‘আসো’ আগে থেকেই অভিবাসন প্রত্যাশী মানুষদের নিয়ে কাজ করছে। এবার তারা বিভিন্ন ধরণের ইমিগ্রেশন সংক্রান্ত ফরম পূরণ করার ক্ষেত্রে বিশেষ সেবা চালু করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চালু রয়েছে কম্পিউটার ও ইংলিশ শিক্ষা ক্লাস।প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান বলেছেন, “২০১৫ সালে নিউইয়র্ক সিটিতে বসবাসকারী বাংলাদেশি আমেরিকান এবং দক্ষিণ এশীয় মানুষদের মধ্যে আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের কাজের প্রধান ক্ষেত্র বুদ্ধিবৃত্তিক ও ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীত্ব বা আইডিডি নিয়ে। শুরু থেকে এখন পর্যন্ত অনেক মানুষ আমাদের সেবা পেয়ে আসছে”।
(1).jpg)
রুবাইয়া রহমান আরও বলেন, “আমাদের সংস্থা ২০০টিরও বেশি পরিবারকে এখন পর্যন্ত তথ্য দিয়ে সহায়তা করেছে। এ ছাড়া ৫০টিরও বেশি পার্টনার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে। আমরা আমাদের সেবার পরিধি বাড়াচ্ছি। আশা করছি মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন ধরণের উপকার পাবেন”।
আগামী ২৪ আগস্ট শনিবার প্রতিষ্ঠানটির জ্যামাইকার কার্যালয়ে বেনিফিট সেন্টারের উদ্বোধন হবে। 160-01, Hillside Avenue, NY 11432 এই ঠিকানায় সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেবাগ্রহিতারা সরাসরি আসতে পারবেন। কোন ধরণের অ্যাপয়েনমেন্ট নেয়ার প্রয়োজন নেই।
যে কোন ধরণের প্রয়োজনে +1347-873-9962, +1929-485-9018 এবং +1646-874-1735 নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বিস্তারিত জানতে ASHO-ny.org এই ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন