https://www.prothomalony.com/

10206

new-york

নিউইয়র্ক

বিশ্বের সবচেয় সাশ্রয়ী ১০০ শহরের তালিকায় নিউইয়র্কের অবস্থান ৭৭

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ ১২:০০

চলতি বছরের বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী শহরের তালিকা প্রকাশ করেছে ‘ডেমোগ্রাফিয়া ইন্টারন্যাশনাল হাউজিং অ্যাফরডেবিলিটি’। এতে সেরা দশটি শহরের মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহর স্থান করে নিয়েছে। তবে নিউইয়র্ক রাজ্যের কোন শহরই তালিকার শুরুর দিকে জায়গা পায়নি।

চ্যাপম্যান ইউনিভার্সিটি সেন্টার ফর ডেমোগ্রাফিকস অ্যান্ড পলিসি এবং ফ্রন্টিয়ার সেন্টার ফর পাবলিক পলিসির যৌথভাবে এই তালিকা প্রণয়ন করেছে। প্রতিষ্ঠান দুইটি আটটি দেশের ৯৪টি নগরীর ওপর জরিপ চালিয়েছে।

আটটি দেশ হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর।

তালিকা প্রণয়নেে ক্ষেত্রে প্রতিষ্ঠান দুইটি গড় বাড়ির মূল্যকে গড় পারিবারিক আয় দিয়ে ভাগ করে প্রাপ্ত প্রাইস-টু-ইনকামকে ভিত্তি ধরেছে। 

সাশ্রয়ের দিক থেকে অবশ্য পেনসিলভানিয়ার পিটসবার্গের কাছে সবচেয়ে সাশ্রয়ী নগরীর মুকুটটি হারিয়েছে। পিটসবার্গই হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাশ্রয়ী নগরী। তালিকার পঞ্চম স্থানে আছে বাফেলো সিটি। যার বর্তমান লিস্টিং প্রাইস হচ্ছে ২ লাখ ১৫ হাজার ডলার।

এদিকে নিউইয়র্ক রাজ্যের কোনো শহরই সবচেযে সাশ্রয়ী হিসেবে তালিকাভুক্ত হয়নি। যে ৯৪টি নগরীকে জরিপের আওতায় আনা হয়েছে, তার মধ্যে সাশ্রয়ের দিক থেকে নিউইয়র্কের অবস্থান ৭৭। যদিও ক্যালিফোর্নিয়ার তিনটি নগরী (সান জোসে, লস অ্যাঞ্জেলস, সান ফ্রানসিসকো ও সান ডিয়েগো) অবস্থান আরও তলানিতে।  

অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসাশ্রয়ী নগরী হলো হংকং। তারপর রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

বিশ্লেষকেরা বলছেন, বাড়ি নির্মাণের দামের কারণেই মধ্যবিত্ত লোকদের বসবাসের ব্যয় সবচেয়ে বেশি বাড়ছে। 

তাদের মতে, অনেক বছর ধরে সাধারণভাবে আয়ের সাথে তাল মিলিয়ে বাড়ির দাম বাড়ছিল। ফলে বাড়ির মালিক হওয়ার সংখ্যাও বেড়ে যাচ্ছিল। কিন্তু বাড়ির দাম আয় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যাওয়ায় উচ্চ আয়ের দেশগুলোতে স্বচ্ছন্দ বিলীন হয়ে গেছে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন