https://www.prothomalony.com/
10067
new-york
প্রকাশ: ১৮ জুন ২০২৪ ১১:১০
সায়মা করিম ইতিমধ্যে তার পাপেট ও মাপেট নিয়ে বেশ আলোচিত হয়েছেন। তিতলি চরিত্রটি তার কারনেই আলাদা করে সবার মনে জায়গা করে নিয়েছে। সায়মা নিজেই এই পাপেট টির পরিচালনা করেন এবং কণ্ঠ দেন। তার সাফল্যের ধারাবাহিকতায় এবার সায়মা পাপেট তিতলী নিয়ে আবার পুরস্কৃত হলেন নিউইয়র্কের ম্যানহাটানের ‘লানজ- তৃতীয় বার্ষিক-থিয়েটার ফেস্টিভ্যাল’-এ। ‘লানজ-এনওয়াইসি’ যুক্তরাষ্ট্রের একটি নন-প্রফিট আর্টিস্ট অর্গানাইজেশন। তারা পৃথিবীল বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থিয়েটার ফ্যাস্টিভ্যালের আয়োজন করে, এবং থিয়েটারের বিভিন্ন ক্ষেত্রে যারা অনবদ্য অবদান রেখে সেরা হয় তাদেরকে ‘লানজ’ পুরস্কৃত করে। গত ৮ জুন তারিখে এই পুরস্কার সায়মা করিমের হাতে তুলে দেন লানজ এর পরিচালক। অনুষ্ঠানে সায়মা করিমের পরিচালনায় ‘দ্যা নটি টাইগার’ প্রদর্শিত হয়। অনুষ্ঠানে সায়মা করিমের প্রযোজনাটি বেশ প্রসংশিতও হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন