https://www.prothomalony.com/

9988

north-america

উত্তর আমেরিকা

২০২৪ সালের বর্তমান সরকারের প্রকাশিত বাজেট নিয়ে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রকাশ: ১১ জুন ২০২৪ ১১:৩৭

৮ জুন শনিবার সন্ধ্যা ৭ টায় এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টূরেন্ট মিলায়তনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার, ২০২৪ সালের বর্তমান সরকারের প্রকাশিত বাজেট নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা আবু তালেব চৌধুরী চান্দু অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাপার সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি শফিউল আলম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর-রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আব্দুল করিম, যুগ্ন সাধারন সম্পাদক জামাল চৌধুরী, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ আউয়াল মুন্না, দপ্তর সম্পাদক আকতার কবির, কোষাধক্ষ্য জি.এম ইলিয়াস, যুব বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, সমাজ কল্যান সম্পাদক মোঃ মুসলিম প্রমূখ।

বাংলাদেশে বর্তমান সরকারের ২০২৪ সালের প্রকাশিত বাজেট নিয়ে সমালোচনার বক্তব্যে বলেন, প্রকাশিত সাধারন মানুষের কল্যানে কোন উপকার হবে না। এই বাজেট বড়লোকের বাজেট, এই বাজেট একটি বিলাশবহুল বাজেট। গরীব মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসের উপরে কর আরোপ করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। কোন দিন দ্রব্যমূল্যের দাম কমবে না। সাধারন মানুষের চেয়ে বড় মানুষ দিনে দিনে আরো বড় হবে। ধনি মানুষ আরো ধনের পাহাড় গড়বে। সাধারন মানুষের উপর লোন ও বাজেটের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। আজ আমাদের বর্তমান সরকারের প্রতি বিশেষ অনুরোধ, সাধারন মানুষের কল্যানের দিকটাও যাতে বিবেচনা করে বাজেট প্রকাশ করে। পবিত্র ঈদুল আজহার পূর্বে সকল মসলা, পিয়াজ ও তৈলের দাম যাতে না বাড়ে এবং সুবিধা ভোগী ব্যাবসায়ীরা যাতে দ্রব্যমুল্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে ভোক্তা অধিকার সংস্থাকে সার্বক্ষনিক ভাবে মাজার মনিটরিং করতে হবে। 

সাধারন মানুষকে মুক্ত মনে আনন্দ উল্লাসে পশু কোরবানী দিয়ে মুসলমানের ফরজ কাজটি যাতে সম্পন্ন করতে পারে সে বিষয়ে বর্তমান সরকারের প্রসাসনিকদের উপর বিশেষ অনুরোধ রইলো।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন