https://www.prothomalony.com/

9938

north-america

উত্তর আমেরিকা

জালালাবাদ ল' সোসাইটির প্রীতি সম্মিলন ৮ জুন

প্রকাশ: ০৬ জুন ২০২৪ ১০:২০

আসছে ৮ জুন শনিবার বিকেল ৬ টায় জালালাবাদ ল' সোসাইটি ইউএসএ - এর আয়োজনে প্রীতি সম্মিলন  ২০২৪ নিউইয়র্কের জ‍্যাকসন হাইটস-এর বাংলাদেশ প্লাজার মামা'স পার্টি সেন্টারে (৩৭-১৫-৭৩ স্ট্রীট) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জালালাবাদ ল' সোসাইটি  ইউএসএ -এর সভাপতি এডভোকেট  এমাদ উদ্দিন। প্রধান অতিথি  হিসেবে উপস্হিত থাকবেন ডেমোক্রেটিক পার্টির মাননীয় ডিস্ট্রিক লিডার এট লার্জ এর্টণি মঈন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন বাংলাদেশ  সুপ্রিম কোর্ট -এর এডভোকেট শেখ আখতার উল ইসলাম, বাংলাদেশ ল'সোসাইটি ইউএসএ - এর সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক এডভোকেট ইব্রাহীম চৌধুরী খোকন।

প্রীতি সম্মিলনে জালালাবাদ ল' সোসাইটি  ইউএসএ -এর কার্যকরী পরিষদের সাথে সংশ্লিষ্ট  আইনজীবিদের ও সিলেট বিভাগের সকল সম্মানিত আইনজীবিদের যথাসময়ে উপস্হিত থাকার জন্য জালালাবাদ ল' সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান  আহমদ  চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন